ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জড়িয়ে ভূয়া ভিডিও ছবি ছড়ানোর অভিযোগে সনাতনী সমাজের মানববন্ধন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে শিবির মিডিয়া সেল নামে একটি পেজে প্রচারিত ভিডিও এআই দাবি করে সর্বস্তরের সনাতনী সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে দেবীগঞ্জ শহরের বিজয় চত্বরে দেবীগঞ্জ ডোমারের একপাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়, চেংঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভুষন রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিবির মিডিয়া সেলের মাধ্যমে পরিচালিত মিডিয়া সেলটি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হনন করে।  শিবির মিডিয়া সেলে প্রচারিত এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করে সম্মানহানীর চেষ্টা করা হচ্ছে। এটা নিশ্চিত যে একটি দলের পক্ষ থেকে পরিচালিত মিডিয়া সেলের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। তারা নাকি বলছে এটা সত্যি। সবাই এটা নিশ্চিত করে বলছেন যে, ছবিটির সাথে আজাদ ভাইয়ের সাথে কোন মিল নাই। মাথা আলাদা আর বডি আলাদা।

বক্তারা আরও বলেন,  মাননীয় মপ্রতিমন্ত্রী মহোদয় সারাদিন তার অফিস আর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এসব বাজে মনোভাব আর চিন্তা করার কোন সময় তার নেই। তার জনপ্রিয়তা আর সুনাম ক্ষুন্ন করার জন্যই এআই দিয়ে তৈরি করা ভিডিওর মাধ্যমে তার সম্মানহানি করা হচ্ছে। বক্তারা গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান।

মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :