ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

চরফ্যাশনে পুকুর থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় এবং মরদেহটি পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

‎শুক্রবার ৩১ জুলাই সকাল ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ছলেমান ফরাজীর বাড়ির পুকুরে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা দক্ষিণ আইচা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করেন। নিহত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে থাকা কাপড়-চোপড় ছিল ছেঁড়া ও ময়লাযুক্ত। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :