ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

নিখোঁজ আমতলীর তরুনের মরদেহ, শুভ সন্ধায় উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আসাদুল্লাহ (১৮) নামে নিখোঁজ হওয়ার তিনদিন পর এক তরুনের মরদেহ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ।

শুক্রবার ১০ জুলাই আনুমানিক সকাল সারে ৮ টায় শুভ সন্ধা সমুদ্র সৈকতের তীরে একটি মরদেহ পাওয়া যায়।

মরদেহটি নিখোঁজ হওয়া আসাদুল্লাহ আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মুসা মিয়ার ছেলে বলে ধারনা করা হয়।

তথ্যটি নিশ্চিত করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাইদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার আসাদুল্লাহ তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় তাঁর ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

শখের বসে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মঙ্গলবার দুপুরে আসাদুল্লাহ, ভগ্নিপতি শাওনসহ পাঁচজন শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে আসাদুল্লাহ নিখোঁজ হন। তাঁর সঙ্গে থাকা অন্যরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও আসাদুল্লাহকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের পর থেকে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত হন। উদ্ধার অভিযান চালিয়ে যান।

প্রশাসনের পাশাপাশি স্থানীয় জেলে ও এলাকাবাসী নিজ উদ্যোগে নিখোঁজ আসাদুল্লাহকে খুঁজতে এবং উদ্ধারে রাত দিন সমানভাবে চেষ্টা চালিয়ে যান।

তিনদিন পর তার মরদেহ শুভসন্ধ্যা সমুদ্র সৈকত এর ডিসি পয়েন্ট এলাকা থেকে উদ্ধার।তার অর্ধ’গলিত মরদেহটির বাম হাত নেই, শরীরের অনেক অংশের মাংস নেই।তার মামা তাকে তার শরীরের গঠন, গেঞ্জি ও হাত পায়ের নখ দেখে শনাক্ত করেন।

খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: সাইদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিখোজ হওয়া আসাদুল্লাহর। সনাক্ত করেছেন তার পরিবার।পরিবারের পক্ষ থেকে কোন আপওি না থাকায় সকল আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :