ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে ওসমান গনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু ওসমান একই গ্রামের সায়েদ আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির বাবা পঞ্চগড়ে আদালতের কাজে আসেন। এদিকে শিশুটির মা বাড়ির কাজে ছিলেন। শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। পরে সকলের অগোচরে বাড়ির বাইরে বের হলে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়।

এদিকে, শিশুটিকে তার মা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা।

এ সময় স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিত কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :