ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

রাজিবপুরে ইয়াবাসহ আটক এক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম (২৭) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র ও এসআই আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে ১,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটক শাহ আলম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর পশ্চিম গোয়ালকান্দা গ্রামের রফিকের ছেলে।

 

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।

মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রাজিবপুর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :