ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

পঞ্চগড়ে ‘রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:২৫ অপরাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ‘রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব’ বিষয়ে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে ওই প্রতিযোগিতার আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ-রিইব। বিতর্ক প্রতিযোগিতায় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ ও দেবীগঞ্জ সরকারি কলেজ পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়। প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়ে বিজয়ী হয় দেবীগঞ্জ সরকারি কলেজ দল।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল্যাহ সাইফ, অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম। পরে সেখানে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিল্পকলা একাডেমির উপ পরিচালক মো. জাকির হোসেন।

এ সময় পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, রিইব’র প্রজেক্ট ম্যানেজার মো. শাহিনুল ইসলাম আবিদ, বিভাগীয় সমন্বয়কারী মতিউর রহমান, হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শাহীন, চারুকলা শিক্ষক হাজ্জাজ তানিম, আর্ট শিক্ষক হাসনাত সোহাগসহ সদর ও দেবীগঞ্জ উপজেলার আরটিআই গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :