ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:১০ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে গোপালগঞ্জ টু ঢাকা রুটের ট্রেন সার্ভিসের সময়সূচি পরিবর্তনের দাবি উঠেছে । বর্তমানে প্রচলিত সময়সূচি অনেক যাত্রী, বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য পুরোপুরি সুবিধাজনক নয়।

গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি যদি সকাল ৬টা/৭টার দিকে ছেড়ে যায় এবং ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রাত ৮টা/৯টার দিকে ফিরতি ট্রেন চালু করা হয়, তাহলে সাধারণ যাত্রীদের জন্য এটি অনেক বেশি সুবিধাজনক হবে। এতে যাত্রীরা সকালে ঢাকায় পৌঁছে দিনের গুরুত্বপূর্ণ কাজ শেষ করে একই দিনে গোপালগঞ্জে ফিরে আসার সুযোগ পাবেন।

বর্তমান সময়ে অনেক মানুষকে ঢাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, আদালত, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য জরুরি কাজে যেতে হয়। উপযুক্ত সময়সূচি না থাকায় অনেককেই অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। সময় পরিবর্তন করা হলে একদিকে যেমন যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে গোপালগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।

বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোপালগঞ্জ টু ঢাকা রুটের ট্রেনের সময়সূচি পুনর্বিবেচনার জোর দাবি জানানো হচ্ছে।

গোপালগঞ্জবাসীর প্রত্যাশা-সময়োপযোগী ট্রেন, সহজ যাতায়াত এবং মানুষের ভোগান্তির অবসান। গোপালগঞ্জে ব্যবসায়ীরা বলেন, গোপালগঞ্জে সাপ্তাহিক বন্ধ শনিবার তাই ট্রেনের সাপ্তাহিক বন্ধটা শুক্রবার না দিয়ে শনিবার দিলে ব্যবসায়ীদের ঢাকা গিয়ে মার্কেট করে আসা অনেক সুবিধা হবে।

গোপালগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচি ও সাপ্তাহিক বন্ধ শনিবার পরিবর্তন করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :