ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মহানগরের রাজগঞ্জ বাজার ও মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ২৫ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রি, পচা-বাসি খাদ্যপণ্য একসঙ্গে সংরক্ষণ, নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রি, ওজনে কারচুপি এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে মনোহরপুর এলাকার “আনন্দ সুইটস অ্যান্ড কনফেশনারী”-কে মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রি ও পচা-বাসি খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজগঞ্জ বাজারের “প্রিমিয়াম সুইট”-কে নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রি ও ওজনে কারচুপির অভিযোগে ২০ হাজার টাকা এবং ডিমের আড়ত তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় “ফয় ডিমের আড়ত”-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :