সারে ১২ কোটি টাকার কাজে ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস!
- আপডেট সময় : ০৮:৩৫:০২ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি : বরগুনা আমতলীতে পৌরসভার সারে ১২ কোটি টাকার ওয়াকওয়ে ড্রপ ওয়াল ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে।
রবিবার ৩০ আগষ্ট দুপুর ২ টার সময় আমতলী পৌরসভার সৌন্দর্যবর্ধন বিশেষ প্রকল্পের অধীনে ওয়াকওয়ের ড্রপ ওয়াল নির্মানের সময় ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বসে পড়ার ঘটনা ঘটে।
এছাড়া এ সকল অনিয়মের ছবিও ভিডিও ধারনকালে কালবেলা প্রতিনিধিকে তথ্য সংগ্রহে বাঁধা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আমতলী পৌরসভা কার্যালয়ের সামনে নির্মিতব্য সৌন্দর্যবর্ধন বিশেষ প্রকল্পের অধীনে নির্মিনাধীন ওয়াকওয়ের ড্রপ ওয়ালের ১৫-২০ ফুট ধরে বড় একটি অংশ ধ্বসে দেবে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়!
ধ্বসে যাওয়া ওয়াকওয়ে ড্রপ ওয়ালটি পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের লোকজন ও আমতলী পৌরসভার প্রকৌশলী অ:দা:মো:মশিউর রহমান ক্ষিপ্ত হয়ে কালবেলা সাংবাদিকের সাথে অশোভন আচরণ এবং মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা রাসেল অভিযোগ করে বলেন, পৌরসভার কোটি কোটি টাকার কাজে ঠিকাদার নিম্ন মানের নির্মান সামগ্রী ব্যবহার করছে একদম প্রকাশ্যে।ঠিকাদার আ.লীগের প্রভাবশালী নেতা হওয়ায় পৌরসভার প্রকৌশলীরা নীরব ভূমিকা পালন করছে। উল্টো কেউ কিছু বললে ভয়-ভীতি ও ধমক দেয়।
পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো আশরাফুল ইসলাম বলেন,আমি জেনেছি ঘটনা তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ইয়াকুব হোসেন বলেন,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















