ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

গোপালগঞ্জ জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আরিফ-উজ-জামান, মহোদয়ের সভাপতিত্বে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ , জনাব মোহাম্মদ হাবীবুল্লাহ মহোদয়।

উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় বলেন জাতীয় সম্পদ বিদ্যুৎ সংরক্ষণে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সচেতনতা শুধু মাসিক বিল কমায় না বরং দেশের সামগ্রিক জ্বালানি সংকট মোকাবেলা ও টেকসই উন্নয়নে সরাসরি অবদান রাখে।

শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, বিদ্যুৎ বিলের খরচ কমানো নিয়ে পর্যালোচনা করেন এবং বিদ্যুতের অপচয় রোধকরণের পাশাপাশি খরচকারী যন্ত্রের ব্যবহার কমানো সহ অফিসের কার্যক্রম শেষে বৈদ্যুতিক সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানান।

সে সাথে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহিত করেন। অফিসের বিভিন্ন কক্ষে বিদ্যুৎ ব্যবহারে সঠিক নিয়ম অনুসরণ করার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী সচেতন ও সক্রিয় হওয়ার মনোভাব ব্যক্ত করেন।

 

অতএব সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, নাগরিক দায়িত্ব পালন ও আইন মানার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃংঙ্খল, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :