ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৪১ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ ভোলার চরফ্যাশন উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকা।

চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, বিএনপির সাবেক সম্পাদক মোতাহার হোসেন , উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, ভোলা জেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, জনতা বাজার শহিদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার, সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সেক্রেটারি রিয়াজুল ইসলাম বাদল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরফ্যাশন উপজেলা সমিতির কর্মকর্তা বিশিষ্ট ব্যাংকার শামসুদ্দিন নির্ঝর।

অনুষ্ঠানে উপজেলার সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, চরফ্যাশন সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম এবং চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম।

পরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। কৃতী শিক্ষার্থীদের এ অর্জন অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল ও উচ্চশিক্ষার প্রতি উৎসাহিত করবে।

বক্তারা আরো বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা সমিতির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি তৈয়বুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট মো: মিজানুর রহমান, সহসভাপতি মো: মহিবুল্লাহ, সহ সভাপতি মো: ড: ইসমাইল মাদানী, সহ সম্পাদক, মো: নাছির উদ্দিন, প্রচার প্রকাশনা সম্পাদক, মো: ইঞ্জি: মাকসুদুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :