ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:২৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় এবং মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সীমান্তবর্তী এলাকার মোট ২৫ জন বেকার যুবক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীদের বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপত্তার সঙ্গে ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপন (সেটিং)-এর ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখা।

প্রশিক্ষণ উদ্বোধনের প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।ভোলাহাটের আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেখানকার ইলেকট্রিক্যাল বিভাগের ২ জন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত ক্লাস পরিচালনা করবেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু

আপডেট সময় : ১০:২৮:২৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬