ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

মধ্যনগরে শহীদ আয়াতুল্লাহ সেতুর সাইনবোর্ড বিকৃত করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ আয়াতুল্লাহর নামে নামকরণ করা ‘শহীদ আয়াতুল্লাহ সেতু’-এর সাইনবোর্ডে স্প্রে করে লেখা নষ্ট ও বিকৃত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ করেছেন শহীদ আয়াতুল্লাহর বাবা হাজী মো. সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর মধ্যনগর থানার অফিসার ইনচার্জ বরাবর দেয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলে শহীদ আয়াতুল্লাহর আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ২০২৪ সালের আগস্ট মাসে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে তৎকালীন জেলা প্রশাসকের সম্মতিক্রমে মধ্যনগর নদীর ওপর নির্মিত সেতুটির নাম ‘শহীদ আয়াতুল্লাহ সেতু’ হিসেবে নামকরণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে সেতুটির নাম ও পরিচিতি প্রদর্শনের জন্য সেতুর ওপর একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। সম্প্রতি দুর্বৃত্তরা ওই সাইনবোর্ডে স্প্রে করে লেখাগুলো নষ্ট ও বিকৃত করে দেয়। বিশেষ করে ‘শহীদ আয়াতুল্লাহ’ নামটি নষ্ট, অস্পষ্ট ও বিকৃত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শহীদ আয়াতুল্লাহর বাবা সিরাজুল ইসলাম বলেন, সাইনবোর্ডটি নষ্ট করার মাধ্যমে দুর্বৃত্তরা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি এবং শহীদ আয়াতুল্লাহর স্মৃতির প্রতি অবমাননাকর ধৃষ্টতা প্রদর্শন করেছে। বিষয়টি তাঁর পরিবার ও স্বজনদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

লিখিত অভিযোগে তিনি ঘটনাটি তদন্ত করে সাইনবোর্ড নষ্টের সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সাইনবোর্ডটি নিরাপদ থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও অনুরোধ করেন।

শহীদ আয়াতুল্লাহর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :