ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

মধ্যনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে ৮২ গ্রাম সমন্বিত জগন্নাথ জিউর মন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে মধ্যনগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে ভক্তরা ধর্মীয় সংগীত, শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও বিভিন্ন ধর্মীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় ভক্তদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য র‍্যালিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর থানার এসআই উৎপল শাহা ও এসআই বিকাশ সরকার সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করেন। পুলিশের সার্বিক সহযোগিতায় র‍্যালিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

মন্দির কমিটির সভাপতি বরুণ সরকার বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আমাদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

মন্দির কমিটির সাধারণ সম্পাদক শম্ভু রায় বলেন, “শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা আমাদের সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে অনুপ্রেরণা দেয়। সকলের অংশগ্রহণে জন্মাষ্টমীর এই আয়োজন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”

আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :