ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজের আগ্রহ লি শাওফেংয়ের কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল

চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী অপহরণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নুর উল্লাহ আরিফ, ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগে সোমবার ১৪ আগস্ট বেলা১১ টার দিকে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর স্ত্রী সুলতানা আফরোজ। তিনি চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষিকা।

জিডি ও পরিবারের সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে উপজেলার কলেজ রোডস্থ চরফ্যাশন খাসমহল হাফেজিয়া মাদরাসা মার্কেটের সামনে থেকে মিজানুর রহমান নিখোঁজ হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পরিবারের অভিযোগ, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি মিজানুর রহমানকে একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যান। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁর দুই ভাই আলী হোসেন ও মনির হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিলেন।

তবে মিজানুর রহমানকে অপহরণ এবং ওই ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে পরিবার।

জিডিতে মিজানুর রহমানের বয়স আনুমানিক ৩৯ বছর, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ওজন ৬৫ কেজি উল্লেখ করা হয়েছে। তাঁর গায়ের রং ও পরনের পোশাকসহ অন্যান্য পরিচয়ও জিডিতে উল্লেখ রয়েছে।

মিজানুর রহমানের স্ত্রী সুলতানা আফরোজ বলেন, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। কোথায় আছেন, কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছি না। আইন শৃঙ্খলাবাহিনী ও সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা দ্রুত তাঁর সন্ধান চাই।

পরিবারের পক্ষ থেকে মিজানুর রহমানকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন থানার ডিউটি অফিসার (চলতি দায়িত্ব) বলেন, তার স্ত্রী থানায় একটি ডিজি করেছেন।এরপর থেকে মিজানুর রহমানকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী অপহরণের অভিযোগ

আপডেট সময় : ১১:২৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬