ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার  চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা পঞ্চগড়ে বিশ্ব নদী দিবসে নদী দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক “শয়তানের নিঃশ্বাস” আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন চরফ্যাশনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন একাত্তরে রাজাকার নব্বইয়ের স্বৈরাচার ও চব্বিশে যারা মানুষের সঙ্গে মুনাফেকি করেছে স্বার্থের প্রয়োজনে তারা এক হতে পারে : ফরহাদ হোসেন আজাদ সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:১৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর আওতাধীন মনাকষা বিওপি’র পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং বাইসাইকেলসহ ১ জন আসামীকে আটক করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

এছাড়া তার ব্যবহৃত ১টি বাইসাইকেলও জব্দ করা হয়। আটককৃত আসামীসহ জব্দকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯:১০ মিনিটে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।উভয় অভিযানে জব্দকৃত এস্কাফ ও উইনসেরেক্স সিরাপ এবং বাইসাইকেলের আনুমানিক বাজার মূল্য ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ২ জন আসামীকে আটক করা হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে: ২১০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা এবং ৬৫ বোতল মদ।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এই সাফল্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ এবং মাদক চোরাচালান রোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :