ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজের আগ্রহ লি শাওফেংয়ের কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন 

পঞ্চগড়ে ব্যবসায়ীকে পথরোধ করে মারধর, অস্ত্রের মুখে ৫ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া এলাকায় ক্বারী মো. আব্দুর রউফ মুন্সি নামে এক লিটার ব্যবসায়ীর পথরোধ করে গাছে বেঁধে মারধর করে ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। একই সাথে দেশিয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী নিয়ে অপপ্রচার চালিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।

বুধবার ১৬ সেপ্টেম্বর বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী আব্দুর রউফ বাড়ি ফেরার পথে চক্রের সদস্যরা তাঁর পথরোধ করে। এ সময় মারধর করে- ধারালো অস্ত্র, লোহার রড ও দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হয়। ঘটনার সময় কাছে থাকা ব্যবসায়ীর ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সাথে নারী কেলেঙ্কারির সাথে যুক্ত করে সামাজিক মাধ্যমে অপপ্রচারের হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার পঞ্চগড় সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী আব্দুর রউফ।

ভুক্তভোগী আব্দুর রউফ অভিযোগ করে বলেন, রাতে তারা আমাকে আটক করে মারধর করে। আমার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গাছের সাথে বেধে মারধর করে। একই সাথে একজন নারী এনে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। তানভির মোহাম্মদ সাকিব সহ বিভিন্ন নামের ফেসবুক পেজে আমাকে ব্ল্যাকমেইল ও সম্মানহানী করা হচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমি মামলা দায়ের করেছি। ভুক্তভোগী হিসেবে এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মকলেছুর রহমান জানান, বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে ব্যবসায়ীকে পথরোধ করে মারধর, অস্ত্রের মুখে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৭:০৫:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬