ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজের আগ্রহ লি শাওফেংয়ের কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন 

শিক্ষার্থীদের শিল্পদক্ষতা উন্নয়নে ওয়ালটনের সঙ্গে সমঝোতার পরিকল্পনা মাভাবিপ্রবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাভাবিপ্রবি প্রতিনিধি : শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে বাস্তব কাজের অভিজ্ঞতা, ব্যবহারিক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে ওয়ালটনের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়ালটন ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানে সরাসরি কাজের অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ এবং গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তাবিত সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানকে শিল্পক্ষেত্রের বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং ওয়ালটনের প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োগের সঙ্গে যুক্ত করার সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের কর্মপরিবেশ, প্রযুক্তি ও উৎপাদনপ্রক্রিয়ার সঙ্গে পরিচিত হলে শিক্ষার্থীদের জ্ঞান আরও কার্যকর হবে এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জন সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘মাভাবিপ্রবি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ তৈরি করতে চায়। দেশের প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারণ করা সম্ভব।’

সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ওয়ালটনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার সম্ভাবনাও তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের শিল্পদক্ষতা উন্নয়নে ওয়ালটনের সঙ্গে সমঝোতার পরিকল্পনা মাভাবিপ্রবির

আপডেট সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬