ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

তেঁতুলিয়া টু টেকনাফ নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৩ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশের নদ-নদীগুলো নিয়ে কাজ করা নোঙর বাংলাদেশ এবার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রিভার ক্যাম্প কর্মসূচির যাত্রা শুরু করেছে। এ কর্মসূচির শুরুতেই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত প্রবাহিত আন্ত:সীমান্ত মহানন্দা নদী দিয়ে শুরু হয়েছে এ রিভার ক্যাম্প যাত্রা।

শনিবার ৩ অক্টোবর সকালে মহানন্দা নদী পরিদর্শনের মধ্য দিয়ে নোঙরের রিভার ক্যাম্পের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনের পর তিনি বক্তব্যের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের মহানন্দা নদীর নাব্যতাসহ পানির হিস্যা নিয়ে বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ ভারতের সাথে সরকারের আলোচনার ভিত্তিতে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের কথা জানান।

পরে উপজেলা পরিষদ হলরুমে নোঙর বাংলাদেশের আয়োজনে নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় তিনি নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যে গৃহিত উদ্যোগ বাস্তবায়ন ও নদ-নদীর দখলদারিত্ব নিয়ে বক্তব্য রাখেন। দেশের নদ-নদীগুলো নিয়ে কাজ করা নোঙর বাংলাদেশের আহবান জানিয়ে বলেন, আপনারা সারাদেশের নদ-নদীগুলো পরিদর্শন করে আসুন। নদীর সঠিক সংখ্যা নির্ধারণসহ প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে করুণীয় নিয়ে আমাদের জানান, আমরা তা সরকারের সাথে বসে দেশের নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা, দেশীয় মাছ সংরক্ষন ও নদী দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, তেতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ সোহরাব আলী, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুুদুল ইসলাম মামুন, কারিগরের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সরকার হায়দার। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, নোঙর বাংলাদেশের সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বিভিন্ন ব্যাক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়া টু টেকনাফ নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন

আপডেট সময় : ০৭:৫৬:৫৩ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬