ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত হওয়ার পর আদালতে সরকারি মামলা পরিচালনায় নতুন ব্যবস্থা নেয়া হয়েছে। এ পরিস্থিতিতে চরফ্যাশনের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট মো. ছিদ্দিককে সরকারি মামলা পরিচালনার জন্য দায়িত্ব দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোলা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ মো. তৌয়ব স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিটি চরফ্যাশনের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. ছিদ্দিকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, চরফ্যাশন আইনজীবী সমিতির বিগত ৬ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। ফলে চরফ্যাশনের অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/চৌকি আদালতে সরকারি মামলা পরিচালনার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে।

এ কারণে বিষয়টি ভোলা জেলা পিপি কার্যালয়ের সরকারি প্যানেলের ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) অ্যাডভোকেট মো. মাহবুব হোসাইনকে জানানো হয়। পরে তাঁর সঙ্গে আলোচনা করে এবং ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজের নির্দেশক্রমে চরফ্যাশনের সংশ্লিষ্ট আদালতগুলোতে সরকারি মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট মো. ছিদ্দিককে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব বহাল থাকবে।

চিঠির অনুলিপি ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন ভোলা জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চরফ্যাশন আইনজীবী সমিতির সিদ্ধান্তে তাঁর সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত হওয়ার পর সরকারি মামলা পরিচালনায় এ নতুন ব্যবস্থা নেয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :