ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ, তাতীকোণায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি ভূমিতে রাস্তা নির্মাণ না করে পূর্ব বিরোধের জেরে রেকর্ডীয় ভূমির ওপর দিয়ে গ্রামীণ রাস্তা নির্মাণ এবং খাস ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শুক্রবার ৯ সেপ্টেম্বর সকালে তাতীকোণা পশ্চিম পাড়া শাহী ঈদগাহ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাঁদের জমি-সংক্রান্ত বিরোধ ও চলমান পরিস্থিতির বিষয়ে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোক্তভোগী নাসির মিয়া, আবুল হোসেন, আব্দুল আহাদ, রুহাব মিয়া, নীল মিয়া, দুদু মিয়া, নুরুল ইসলাম,জাহের আলী।

এ সময় উপস্থিত ছিলেন, কবীর মিয়া, মাহমুদ আলী, ছমির হোসেন, জেবেদ আলী, আব্দুল আলী, আব্দুল হেকিম, আকবর আলী, আনোয়ার হোসেন, সুহেল মিয়া, পাভেল মিয়া, সেলিম মিয়া ও সিরাজ মিয়াসহ স্থানীয়রা।

ভুক্তভোগীদের দাবি, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আমাদের রেকর্ডীয় ভূমির উপর দিয়ে গ্রামীণ রাস্তা নির্মাণ করা হচ্ছে। তাঁদের অভিযোগ, সরকারি ভূমি ব্যবহার না করে ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাস ভূমিতে নির্মিত জাহির আলী, শুকুর আলী, কুতুব উদ্দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় নিয়েও তাঁরা প্রতিবাদ জানান।

এ বিষয়ে সহকারী জজ আদালত ছাতক জোন আদালতের স্বত্ব মোকদ্দমা নং ৯৫/২৫ উল্লেখ করে ভুক্তভোগীরা তাঁদের জমির অধিকার ও আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের দাবি জানান। তাঁদের বক্তব্য, জমি-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান।

মানববন্ধনটি ভুক্তভোগী পরিবারের উদ্যোগে আয়োজন করা হয়।

স্থানীয় কবীর মিয়া, মাহমুদ আলী, ছমির হোসেন, জেবেদ আলী, আব্দুল আলী, আব্দুল হেকিম জানান এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং আদালতের আদেশের বিস্তারিত তথ্য পাওয়া গেলে অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র আরও স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :