ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের নতুনকুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জ শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন দীর্ঘদিনের অপেক্ষার অবসান পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নির্বাহী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত সাতক্ষীরা বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আকবর আলীর মনোনয়ন সংগ্রহ সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে এবং ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের দাবি জানানো হয়।

আয়োজকদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি দখল, এতিম ও অসহায় পরিবারের সম্পদ আত্মসাৎ, মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, বাড়িঘর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি, এসব অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে সাংবাদিক এস এম রুবেলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক এস এম রুবেলের নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের সম্পত্তি সুরক্ষা, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং অভিযোগের সত্যতা সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :