ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিবি পুলিশের অভিযানে ছাতক-বিশ্বম্ভরপুরে ১ কেজি গাজা, ইয়াবাসহ গ্রেফতার ২  সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই :  মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা সুন্দরবনে জেলেদের জীবনে আতঙ্ক দস্যু নির্মূলে মানববন্ধন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে শেখ আলী মোস্তফার প্রার্থিতা ঘোষণায় ব্যবসায়ীদের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার হাওরের কৃষকদের মঙ্গল কামনায় জলুসা গ্রামবাসীর দোয়া ও মিলাদ মাহফিল ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজিবপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৪ অক্টোবর বাদ আসর মোহনগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মো. শাহ আলম, ভারপ্রাপ্ত মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান; শহিদুল ইসলাম (শহিদ), মিজান, আরিফুল কবির তালুকদার রানা, নাফিউল আজম জুয়েল, মো. ইসমাইল হোসেন বাবুল, শামীম, দুলাল, মো. বদিউজ্জামান বদি, মাজহারুল ও সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ মার্চ ২০২৬ তারিখে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঢাকার একটি আবাসিক হোটেলে স্ট্রোকজনিত কারণে মারা যান। এ ঘটনায় তাঁর বড় ভাই রফিকুল ইসলাম ৭ মাস পর গত ১০ আগস্ট দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় সিআইডিতে মামলা নথিভুক্ত করেন ।ফলে গত ১ অক্টোবর মামলার বিষয়ে ১০ জনকে ঢাকায় সিআইডিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।

সিআইডির নথি অনুযায়ী, ঢাকার মোহাম্মদপুর আমলি আদালতে করা মামলাটি গত ১০ আগস্ট দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় নথিভুক্ত হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের পুলিশ পরিদর্শক সিকদার মহিদুল আলমের স্বাক্ষর করা নোটিশে বলা হয়েছে, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। নোটিশ দেরিতে পাওয়ার কারণে আসামিগণ পরবর্তীতে সিআইডিতে হাজির হন।

মানববন্ধনে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী সরকার বলেন, “আমরা জানি, মরহুম আনোয়ার হোসেন চেয়ারম্যান স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। এলাকার সর্বস্তরের মানুষও বিষয়টি জানেন। অথচ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁদের ফাঁসানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

এ সময় আরও বক্তব্য দেন এনসিপি নেতা শাহ আলম, ইউপি সদস্য আনোয়ার হোসেন,ছাত্রদল নেতা জুয়েল, বাবুল মেম্বরসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :