ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু সাতক্ষীরা এইচএসসি পরীক্ষায় দুই কলেজে পাস করেনি কেউ সাতক্ষীরা ‎উপকূলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার প্রতি ৩ হাজার টাকা দাবি করার অভিযোগ তথ্য সংগ্রহকারী বর্ণা ও তার স্বামী বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা শাল্লায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মন্নার মিয়ার মৃত্যু, আহত অন্তত ১৫ পাসের হার ৪৮.০৪ শতাংশ, শূন্য পাস ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে শ্রমিকদের সঙ্গে মাঠে সিটি প্রশাসক টিপু বাংলাদেশের রাজনীতিতে যুবদলের ভূমিকা দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করেছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে শ্রমিকদের সঙ্গে মাঠে সিটি প্রশাসক টিপু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

শনিবার ৩১ অক্টোবর সকালে নগরীর চকবাজার বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নিজেই শ্রমিকদের সঙ্গে মাঠে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এ সময় তিনি নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

অভিযান চলাকালে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় নগরীকে একটি গ্রিন ও ক্লিন নগরীতে পরিণত করি। আমাদের এলাকা, আমাদের শহর—এ শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নগরীর প্রতিটি নাগরিক সহযোগিতা করলে অবশ্যই একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এই শহর আমাদের সবার। তাই নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখুন, কোথাও পানি জমতে দেবেন না এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে চাই।”

তিনি নগরবাসীকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

সিটি প্রশাসক বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কুমিল্লা নগরীকে একটি সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :