শাল্লায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মন্নার মিয়ার মৃত্যু, আহত অন্তত ১৫
- আপডেট সময় : ১২:৩০:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামে একই গোষ্ঠীর রূপ মিয়া ও আজব আলী পক্ষের মধ্যে দুই দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে টেঁটার (খাটিয়া) আঘাতে মন্নার মিয়া (৭০) নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে প্রথম ধাপে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রথম ধাপের এই সংঘর্ষে রূপ মিয়া মারাত্মকভাবে আহত হন।
পরবর্তীতে উত্তেজনার একপর্যায়ে দ্বিতীয় দফায় আবারও দু’পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতির আরও অবনতি ঘটে।
দ্বিতীয় ধাপের মারামারির সময় প্রতিপক্ষের টেঁটা/খাটিয়ার মারাত্মক আঘাতে মন্নার মিয়ার মাথায় ও পিঠে গুরুতর জখম হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় বা ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫-১৬ জন আহত হয়েছেন।
ঘটনার পর পর এলাকায় থমথমে অবস্থা ও আতঙ্ক বিরাজ করছে। নিহত মন্নার মিয়ার সুরতহাল ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
এলাকা শান্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।










