ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল র‍্যালি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন রক্ষার দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ কুমিল্লায় এক মাসে চুরি কমেছে ৫৩টি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লায় হামদ-নাত-আজান প্রতিযোগিতা নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটির আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে,  বাড়ছে শীত : ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা  করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

পাটকেল ঘাটা তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ নভেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।সভায় বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রেসক্লাবের আহ্বায়ক নাজমুল ইসলাম খান, সাংবাদিক আকবার হোসেন ও কামরুজ্জামান মিঠু, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর, ছাত্রনেতা হাসিবুল ইসলাম এবং মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি।আলোচনা সভা অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :