সংবাদ শিরোনাম ::
প্রথম ধাপে পঞ্চগড় সদর উপজেলায় ও দ্বিতীয় ধাপে তেঁতুলিয়া উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৭:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য মতে পঞ্চগড় জেলার ৪৩টি ইউনিয়নের প্রথম ধাপ থেকে পঞ্চাম ধাপ পর্যন্ত জেলার পাঁচটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নে ২১ জানুয়ারি ২০২৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে জেলার তেঁতুলিয়া উপজেলার ৭ ইউনিয়নে ৪ ফেব্রুয়ারি ২০২৭। তৃতীয় ধাপ ২৯ এপ্রিল ২০২৭ আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়ন, চতুর্থ ধাপে বোদা উপজেলার ১০ ইউনিয়নে ১৩ মে ২০১৭। পঞ্চম ধাপে দেবিগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নেসহ পঞ্চগড় জেলায় পর্যায় ক্রমে প্রথম ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত ৪৩ টি ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন ২০২৭ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।




















