ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল র‍্যালি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন রক্ষার দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ কুমিল্লায় এক মাসে চুরি কমেছে ৫৩টি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লায় হামদ-নাত-আজান প্রতিযোগিতা নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটির আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে,  বাড়ছে শীত : ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা  করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন; প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ ও জমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ‎বৈষম্যহীন শিক্ষা চাই, এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই, এই পতিপাদ্যকে সামনে রেখে উদযাপন হতে যাচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ত্রি- বার্ষিক নির্বাচন। আগামী ২৮ নভেম্বর ২০২৬ ইং শনিবার উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

আর এই নির্বাচনকে ঘিরে ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর দুই দিনব্যাপী বেলা ১ টা পর্যন্ত সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে চলবে মনোনয়ন সংগ্রহ এবং জমাদান কর্মসূচি। ইতিমধ্যে প্রথম দিনে ৫ জন শিক্ষক প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন।

আজ রবিবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত ‎সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করে জমা দেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুহুল আমিন, আব্দুস সত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান, সহ- সভাপতি পদে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল আলম রাসেল, সহ- সাধারণ সম্পাদক পদে মঙ্গল কাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ উস্তার আলী, মহিলা সম্পাদিকা পদে ইয়াকুব উল্লা পাবলিক  উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ারা বেগম মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দেন। এসময়  নির্বাচন কমিশনের পক্ষে মনোনয়ন গ্রহন করেন সহকারী কমিশনার শিক্ষক ফারুক আহমদ,অশোক কুমার পাল,শফিকুল ইসলাম।

এছাড়াও মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক জামাল উদ্দিন,জয়নাল আবেদীন,আবুল কাসেম আজাদ, আব্দুল কাদির মানিক প্রমুখ।

সহকারী নির্বাচন কমিশনাররা বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার নির্যাতিত, নিপিড়িত, লাঞ্চিত, বঞ্চিত, অবহেলিত, সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, পরিশ্রমী, সাহসী নেতৃত্ব দিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার তৃণমুল থেকে শুরু করে স্থানীয় ও জাতীয় পর্যায় পর্যন্ত জাতীয়করন আন্দোলনকে বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। আগামী ২৮ নভেম্বর ২০২৬ ইং সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে পালিত হবে এই এমনটাই প্রত্যাশা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :