সাতক্ষীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
- আপডেট সময় : ১২:৩০:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : আজ ৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ কল্যাণ সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যার কর্মকর্তারা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬-এর তাৎপর্য এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষাকে কাজে লাগিয়ে পুলিশ সদস্যদের সুশৃংখলভাবে দেশ ও জাতির সেবায় পেশাদারিত্বের সাথে নিজেদের আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী।
পরবর্তীতে পুলিশ লাইন্স মসজিদের পেশ ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
বিশেষ কল্যাণ সভা ও মোনাজাত শেষে পুলিশ লাইন্স মেস, সাতক্ষীরায় পুলিশ সদস্যদের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মিথুন সরকার; সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ আখতারুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সরা।




















