শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় টিনের চাল থেকে বল পাড়তে যেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে গ্রামীণ সড়কের গাছ কর্তনের অভিযোগ শহরের জলিলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু  সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

ছাতক ও দিরাইয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : জেলার ছাতক উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও তিন জন আহত হয়েছেন। এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
ছাতকে নিহত পাঁচজনের মধ্যে একজন হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে অপর নিহতদের নাম নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেট যাচ্ছিল। অন্যদিকে রিফাত পরিবহন নামের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল। জালালপুর এলাকায় এসে বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষ ঘটলে যাত্রীবাহী সিএনজি বাসের নীচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু ঘটে। অন্য ৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সুনামগঞ্জ ভ্রমণ

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় দিরাই-মদনপুর সড়কেও একজন মারা গেছেন। নিহতদের আত্মীয় স্বজন না আসায় পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host