ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

বোদায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মে ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বাসস্ট্যান্ড এলাকায় চারশ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ৮ মে সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ওই মাদক কারবারি কে আটক করা হয়।

আটক শাহ আলম দেবীগঞ্জ থানার কাটনহারী তাতীপাড়া গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বোদা থানার উপপরিদর্শক বাপ্পী কুমার ও সহকারী উপপরিদর্শক ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় শাহ আলমের কাছে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটকের পর থানায় নিয়ে আসা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বোদা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :