ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

তেঁতুলিয়ায় ওয়ার্ড পয্যায়ে জবাবদিহি মুলক উন্মুক্ত সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:১৩ অপরাহ্ণ, শনিবার, ৯ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : তেঁতুলিয়ায় ওয়ার্ড পর্যায়ে ৬ষ্ঠ দিনের মত উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ মে বিকেলে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আয়োজনে তেঁতুলিয়া দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এই উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপির চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইদুর রহমান বাবলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাশেম আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।

ওয়ার্ড সভার মূল লক্ষ্য ও বিষয়বস্তু:
জনগণের চাহিদার নিরিখে বাজেট করা,
(২) স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা করা,
(৩) বাস্তবায়িত ও পরিকল্পিত কার্যক্রম স¤পর্কে জনগণকে স্বচ্ছ ধারণা দেয়া, (৪) ইউনিয়ন পরিষদকে পেশাদারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, (৫) এসডিজি-এর আওতাভুক্ত কার্যক্রমকে পরিকল্পনা ও বাজেটের আওতায় আনা, (৬) সুশাসনের পথ সুগম করা,
(৭) রাজস্ব প্রদান তথা আয় বৃদ্ধিতে জনগণকে উদ্বুদ্ধ করা এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা; এবং
(৮) ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনঅংশগ্রহণ বৃদ্ধি করা ও জনসাধারণের সহায়তার ক্ষেত্রগুলো উন্মোচিত করা।

এ বিষয়ে শনিবার বিকালে তেতুলিয়া ইউপির চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক জানান, স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুযায়ী ইউনিয়ন পরিষদের আওতাধীন প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা, স্বচ্ছতা ও স্থানীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড উন্মুক্ত সভা আয়োজন করা হচ্ছে। এই সভাগুলোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী বাছাই এবং স্থানীয় সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :