শিরোনাম :
বড় অঙ্কের অর্থ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুলিশের সহায়তা নিন ওসি রতন শেখ  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়ন ও অনুদান ছাড়ের দাবিতে মানববন্ধন তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা  কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের পুনরায় সভাপতি রাসেল, সম্পাদক সৌরভ, সাংগঠনিক রাফি এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগ চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ আমতলীতে ভূয়া আইডির ছড়াছড়ি, মিথ্যা গুজব ও তথ্য ছড়িয়ে হয়রানি! রাজিবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় প্রতিবাদী মানববন্ধন
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বড় অঙ্কের অর্থ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুলিশের সহায়তা নিন ওসি রতন শেখ 

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি পর্যায়ে বড় অঙ্কের অর্থ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রতন শেখ। সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে ওসি লিখেন, “প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি পর্যায়ে বড় অঙ্কের অর্থ গন্তব্যে পৌঁছাতে অবশ্যই পুলিশের সহায়তা নিন। নিরাপদে বাড়ি যান, আমরা আপনাদের সঙ্গে আছি।”

তিনি উল্লেখ করেন, বর্তমানে বিভিন্ন সময়ে ব্যবসায়িক লেনদেন, ব্যাংক থেকে অর্থ উত্তোলন কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বড় অঙ্কের টাকা বহনের সময় ছিনতাই, চুরি ও নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের ঝুঁকি এড়াতে পুলিশের সহযোগিতা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

ওসি জানান, জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর মডেল থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। কেউ বড় অঙ্কের অর্থ বহন করলে প্রয়োজনে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা সহায়তা নিতে পারবেন। জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, যাত্রাপথে কোনো সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানা কিংবা পুলিশের জরুরি সেবায় যোগাযোগ করতে হবে। সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই অপরাধ প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এ দিকে, ওসির এমন জনসচেতনতামূলক বার্তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category