ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

মাভাবিপ্রবি রিসার্চ সোসাইটি এর আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এরশাদ, টাংগাইল জেলা প্রতিনিধি : আজ ১৪ই মে বৃহস্পতিবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গবেষণাভিত্তিক কার্যক্রমকে এগিয়ে নিতে “মাভাবিপ্রবি রিসার্চ সোসাইটি”র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এফটিএনএস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো: রিয়াজ হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী হাসিবুল ইসলাম।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রোকসানা এ. রব, শাহপরান শুভ ও সাব্বির আহমেদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফাহিম, তানজিলা ইসলাম, হাফিজুর রহমান ও মোঃ আবু হানিফ।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আযহার উদ্দিন মোঃ সাদী। উইং সমন্বয়ক হিসেবে রয়েছেন সাবিকুন্নাহার নিউলি ও মোঃ সাফিন। কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সানজিদা ইসলাম, সারাহ আক্তার, স্নেহা, রুপা মজুমদার, আল সাদীদ ও আবু সাঈদ।

মাভাবিপ্রবি রিসার্চ সোসাইটির আহ্বায়ক মো: রিয়াজ হোসেন বলেন, “মাভাবিপ্রবি রিসার্চ সোসাইটির যাত্রা শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করা। এই সংগঠন গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ, সেমিনার ও বৃত্তি সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করবে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় মাভাবিপ্রবি থেকে দক্ষ গবেষক তৈরি হবে, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।”

সদস্য সচিব হাসিবুল ইসলাম বলেন, “আমাদের রিসার্চ সোসাইটি গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতার নতুন দিগন্ত উন্মোচনে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি ও বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশে বিভিন্ন গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা এমন একটি গবেষণা পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থী ও গবেষকরা নিজেদের সৃজনশীলতা ও মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারবে। সকলের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আমাদের এই পথচলা আরও সফল হবে বলে আশা করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :