শিরোনাম :
তনু হত্যা মামলায় ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত মো: জাকির হোসেন, মো: জামাল হোসেন, রাজু আহমেদ খান, মো: মেহেদী হাসান, মো: শাহ আলম, মিজানুর রহমান ও হুমায়ূন কবিরের নেতৃত্বে বিজিডিসিএল কর্মচারী ইউনিয়ন (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন) রেজি: নং-চট্ট-৯৮৯ সিবিএতে ৫৬জন নেতাকর্মী নিয়ে যোগদান করেন। এ সময় সিবিএ সভাপতি বশির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মালেক খন্দকারসহ অন্যান্য নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেন ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা  মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা মায়ানমারে পাচারকালে ৩ ট্রলারে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, আটক ৩৩ মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত  কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন নতুন কুঁড়ি স্পোর্টস কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন 
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

Reporter Name
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১৭ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে আগামী ৭ জুন থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে ২ জুন থেকে বিভাগীয় সমাবেশ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
মানববন্ধনে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়া বলেন, অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। তিনি অভিযোগ করেন, শিক্ষাখাতের বরাদ্দ অন্য খাতে ব্যয় করা হচ্ছে। তিনি আরও বলেন, ঈদের আগেই দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর ৭ জুন থেকে ঢাকায় বৃহত্তর আন্দোলন শুরু হবে।
মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদ বলেন, দীর্ঘ ২০-২৫ বছর ধরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বৈষম্যের শিকার হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তির দাবি জানান তিনি।
সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক বলেন, বর্তমান সরকার তাদের সরকার। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার শিক্ষকরা এখন সমাধান চান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইলেও দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী এমপিওভুক্তির দাবি জানান তিনি।
সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ বলেন, ২০ থেকে ২৫ বছর ধরে চাকরি করেও শিক্ষক-কর্মচারীরা কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এটিকে তিনি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন।
সমন্বয়ক আবতাবুল আলম বলেন, দীর্ঘদিনের বৈষম্য দূর করে দ্রুত এমপিওভুক্তির জন্য সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন।
সমন্বয়ক মাওলানা মোবারক হোসেন বলেন, নন-এমপিও আন্দোলনে ১৭ জন ভাইয়ের রক্ত জড়িত রয়েছে। তাই এই আন্দোলনের দাবি বাস্তবায়ন করতেই হবে।
সভায় বক্তারা অনার্স-মাস্টার্স স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের এমপিও নীতিমালায় অন্তর্ভুক্তির দাবিও জানান।
এসময় প্রিন্সিপাল মো. সেলিম মিয়া আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে— ৩০ মে দেশের সকল সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও এমপিওভুক্তির দাবি, ২ জুন রাজশাহী বিভাগীয় সমাবেশ, ৩ জুন রংপুর বিভাগীয় সমাবেশ, ৪ জুন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, ৫ জুন বরিশাল বিভাগীয় সমাবেশ, ৬ জুন খুলনা বিভাগীয় সমাবেশ এবং ৭ জুন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি।
মানববন্ধনে সমন্বয়ক জাহিদ হোসেনের সঞ্চালনায় সমন্বয়ক প্রভাষক মো. গোলাম মোস্তফাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category