শিরোনাম :
তনু হত্যা মামলায় ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত মো: জাকির হোসেন, মো: জামাল হোসেন, রাজু আহমেদ খান, মো: মেহেদী হাসান, মো: শাহ আলম, মিজানুর রহমান ও হুমায়ূন কবিরের নেতৃত্বে বিজিডিসিএল কর্মচারী ইউনিয়ন (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন) রেজি: নং-চট্ট-৯৮৯ সিবিএতে ৫৬জন নেতাকর্মী নিয়ে যোগদান করেন। এ সময় সিবিএ সভাপতি বশির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মালেক খন্দকারসহ অন্যান্য নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেন ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা  মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা মায়ানমারে পাচারকালে ৩ ট্রলারে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, আটক ৩৩ মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত  কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন নতুন কুঁড়ি স্পোর্টস কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন 
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ এরশাদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ষষ্ঠ ব্যাচের ‘সলস্টিস’ দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রথম ব্যাচের দল ‘অপরাজেয়’।

আজ রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও প্রাণবন্ত সমর্থনে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং হিসাববিজ্ঞান বিভাগের আন্তঃব্যাচ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বিভাগের উদ্যোগে এক নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোস্তম আলী। বিশেষ অতিথি ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক ড. মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুল হালিম, সোহানা ইসলাম সুমনা ও আফসানা সীমা। অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও আয়োজকদের প্রশংসা করেন।

পুরস্কার বিতরণ শেষে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category