শিরোনাম :
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজিবপুরে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মনোনয়নপত্র জমা দিলেন যারা  হাওরপাড়ের বাতিঘর : আটগাঁও হাফিজ আলী হাইস্কুলের সাড়ে তিন দশকের আলোকোজ্জ্বল যাত্রা রোদ-ঝড়-বৃষ্টি নেই, পেটের দায়ে ভ্যান চালান ষাটোর্ধ রবিউল সরকার নির্ধারিত হারের চেয়ে ৩-৪ গুণ বেশি টোল আদায়ের অভিযোগ; এসপি বরাবরে স্মারকলিপি ইউএনও কাছে টাকা ফেরত চাওয়া তেঁতুলিয়া ওই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা শুভেন্দু অধিকারীকে তাঁর বাবা-মাসহ ‘শুধু হিন্দিভাষী’ বলেই কি পুশ-ইন করা যাবে না? বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত পবিপ্রবির বিজয়-২৪ হলে ফল উৎসব অনুষ্ঠিত
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শাল্লায় শ্রেষ্ঠ শিক্ষক হলেন চারজন

Reporter Name
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : শাল্লায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ খ্রিস্টাব্দে উপজেলা পর্যায়ে বাছাই কমিটি কতৃক শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। ১৮ মে উপজেলা বাছার কমিটির সভাপতি ইউএনও পিয়াস চন্দ্র দাস ও সদস্য সচিব শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান ও চারজন শ্রেষ্ঠ শিক্ষকদের নাম প্রকাশ করা হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক কাননবালা সরকার, ঘুঙ্গিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষিকা শাহীনুর আক্তার ও শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’র সহকারী শিক্ষিক সীমান্ত তালুকদার। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ঘুঙ্গিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন পিয়াস চন্দ্র দাস।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন আমরা দীর্ঘদিন যাচাই বাছাই করে শ্রেষ্ঠ শিক্ষকদের এই তালিকা প্রকাশ করেছি। জেলা শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস বলেন এটি একটি উৎসব। প্রতি বছরই হয়ে থাকে। জেলা কমিটি জেলা থেকে এবং উপজেলা কমিটি উপজেলা থেকে প্রকাশ করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930