শিরোনাম :
বাংলাদেশের ৪১ পারসেন্ট মানুষ ভূমির উপর নির্ভর জীবিকা নির্বাহ করে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৩   খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ সুরক্ষিত ভূমি ও ডিজিটাল সেবার প্রত্যয়ে কুমিল্লায় ভূমিসেবা মেলার উদ্বোধন মধ্যনগরে রাস্তা ভাঙনে দুর্ভোগ, স্কুলে যেতে পারছে না একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা চাদাঁবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করতে চাই! চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ হজ্বের টাকা আত্মসাৎ মামলায় জামিনে বেরিয়ে এসে বাদীর নামে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ  ডিআইজির হাত থেকে সুনামগঞ্জে শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন সদর থানার ওসি রতন শেখ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৩  

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলিভর্তী ম্যাগাজিন ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার ১৯ মে দুপুর ১ টায় ১৪-এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ব্লক-সি/৯ এর বাসিন্দা শামসু আলমের ছেলে মো. জাহিদ হোসেন (৩৮), একই ক্যাম্পের ব্লক- সি/১৫ এর দিল মোহাম্মদের মেয়ে নুর সেহেরা (১৮) ও ব্লক-সি/৪ এর মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২) কে আটক করা হয়।

এপিবিএন জানায়, ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের দিকনির্দেশনায় এবং লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতঘরে তল্লাশি চালানো হয়।

এপিবিএনের ভাষ্যমতে, এসময় জাহিদ হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন লোড অবস্থায় ছিল। এছাড়া তার কাছ থেকে আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে তার বহন করা ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে নুর সেহেরার কাছ থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা।

১৪-এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930