ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

পঞ্চগড়ে প্রমিত বাংলা ভাষাচর্চা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৫৮ পূর্বাহ্ণ, বুধবার, ২০ মে ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ‌আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর আয়োজনে ‘প্রমিত বাংলা ভাষাচর্চা: সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ মে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন।

কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলাম।

কর্মশালায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান সভাপতিত্বের পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।

এ সময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এহতেশামুল হক ও নীলফামারী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক মণিশংকর দাশ গুপ্ত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক আবুল কালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

বক্তারা প্রমিত বাংলা ভাষা চর্চার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সচেতন হওয়ার ব্যাপারে বিশেষ ভূমিকার উল্লেখ করেন।
সকাল থেকে শুরু হওয়া কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :