ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

তেঁতুলিয়ায় ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলি, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০মে তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফরোজ শাহীন খসরু। কর্মশালায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারি সার্জেন্ট আসমাউল ইকবাল,উপজেলা প্রাণিসম্পদ এমপিও রেজাউল ইসলাম স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য,বিভিন্ন মসজিদের ইমাম এবং গণমাধ্যম কর্মীরা।

কর্মশালায় বক্তারা পবিত্র ঈদুল আজহায় পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করার নিয়মাবলী এবং জবাইয়ের পর কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে সঠিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার নানাবিধ কৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চামড়া দেশের একটি মূল্যবান জাতীয় সম্পদ, তাই এটি সংরক্ষণে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :