শিরোনাম :
ছাত্রদলের দাবির প্রেক্ষিতে মাভাবিপ্রবিতে বাড়লো বাসের সিডিউল সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজিবপুরে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মনোনয়নপত্র জমা দিলেন যারা  হাওরপাড়ের বাতিঘর : আটগাঁও হাফিজ আলী হাইস্কুলের সাড়ে তিন দশকের আলোকোজ্জ্বল যাত্রা রোদ-ঝড়-বৃষ্টি নেই, পেটের দায়ে ভ্যান চালান ষাটোর্ধ রবিউল সরকার নির্ধারিত হারের চেয়ে ৩-৪ গুণ বেশি টোল আদায়ের অভিযোগ; এসপি বরাবরে স্মারকলিপি ইউএনও কাছে টাকা ফেরত চাওয়া তেঁতুলিয়া ওই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা শুভেন্দু অধিকারীকে তাঁর বাবা-মাসহ ‘শুধু হিন্দিভাষী’ বলেই কি পুশ-ইন করা যাবে না? বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ 

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এই সভা আয়োজন করে।

জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
মতবিনিমসভায়য় ‘হলদে পাখি’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ফারুকা বেগম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী পারভীনসহ অন্যরা।
সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্য জয়নব বেগম।
মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে হলদে পাখি কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মধ্য থেকে ‘হলদে পাখি’ দল গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930