সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

কুমিল্লায় ২৪০ জন কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণে ২৪০জন কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে৷

শুক্রবার ২২ মে বিকেলে উপজেলা পরিষদে মাল্টিপারপাস হল রুম এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি ওয়াসিম), সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হলেন শফিউল আলম রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান বলেন, সদর দক্ষিণ উপজেলার সাতটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডের ৮টি কৃষক গ্রুপে ২৪০জন কৃষক বিনামূল্যে আধুনিক কৃষিযন্ত্র পাচ্ছেন। যার মধ্যে রিপার, ভূট্টা মাড়াই যন্ত্র, এলএলপি ও ক্যানভাস হোস পাইপ রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী বলেন, সদর দক্ষিণ কৃষিপ্রধান অঞ্চল। এখন ধান কাটার মৌসুম চলতেছে। টাকা দিয়েও কাজের লোক পাওয়া মুশকিল। আজ যে মিশিনগুলো বিনামূল্যে পাবেন। খুব দামি ও গুরত্বপূর্ণ যন্ত্র। নষ্ট করবেন না। সবাই মিলেমিশে ব্যবহার করবেন। চাইলে ভাড়া দিয়েও অর্থ লাভ করতে পারবেন। তারেক রহমানের জন্য দোয়া করবেন।

কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের এর আওতায় সদর দক্ষিণ উপজেলায় কৃষক গ্রুপের মাঝে মিনামূল্যে কৃষি সামগ্রী বিতরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host