ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৩ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার ২৩ মে বিকেলে নগরীর কাজী নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘চেতনায় নজরুল’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, শিল্পী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও নজরুল একাডেমির সদস্যরা জাতীয় কবির লেখা গান পরিবেশন, কবিতা আবৃত্তি এবং তাঁর সাহিত্য, দর্শন ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, কবি নজরুল ইসলাম সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও মানুষকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক, নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, সাবেক প্রেস ক্লাব সভাপতি আবুল হাসনাত বাবুলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

তিন দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :