ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

খোলার দিনেও তালাবদ্ধ মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিস, সেবা গ্রহীতাদের দুর্ভোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, সরকারি ছুটির দিন তো বটেই, অনেক সময় অফিস চলাকালেও প্রয়োজনীয় সেবা না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সেবা গ্রহীতাদের।

বিভিন্ন ভাতা, প্রতিবন্ধী সনদ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত কাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ সমাজসেবা অফিসে এলেও অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতি বা অফিস কার্যক্রম বন্ধ থাকায় নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।

মঙ্গলবার ২ লা জুন দুপুর ১টার দিকে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ে অবস্থিত সমাজসেবা অফিসের অস্থায়ী কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসে তালা ঝুলছে। এ সময় সেবা নিতে আসা বেশ কয়েকজন ভুক্তভোগীকে অপেক্ষা করতে দেখা যায়।

ভুক্তভোগীরা জানান, দূর-দূরান্ত থেকে যাতায়াত খরচ করে অফিসে এসেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এতে সময় ও অর্থ—উভয়েরই অপচয় হচ্ছে। তারা দ্রুত অফিসের সেবা কার্যক্রম নিয়মিত ও জনবান্ধব করার দাবি জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, সমাজসেবা অফিস জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে সেবা গ্রহীতাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, “অফিস তো খোলা থাকার কথা। বিষয়টি সম্পর্কে না জেনে আমি কিছু বলতে পারব না।”

এ ব্যাপারে বক্তব্য জানতে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়ে সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :