শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত পঞ্চগড়ে পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও কর্মবিরতি চামরদানী ইউনিয়নের জনতা বাজারে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ছিনতাই, অভিযুক্ত কিশোর গ্যাং নেতা আটক আগুন ঝরা দুপুর  ময়মনসিংহ মেডিকেল হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স মামী-ভাগিনীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায়, বিপন্ন জনজীবন, হুমকিতে পরিবেশ!  তেঁতুলিয়ায় শিক্ষিকার কম্পিউটার সনদ জাল প্রমাণিত : বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা  সেপটিক ট্যাংকে শেল্টারিংয়ের কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ মৃত্যু ২
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সেপটিক ট্যাংকে শেল্টারিংয়ের কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ মৃত্যু ২

Reporter Name
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক রাজমিস্ত্রী ও তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তিসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার ৩জুন সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো: আজিজ হাওলাদারের ছেলে রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবংচাওড়া ইউনিয়নের বেতমোড় ২নং ওয়ার্ডের মৃত ইউনুস হাওলাদারের ছেলে ওয়ার্কশপ মালিক আবু জাফর হাওলাদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন জাহিদুল। কিছুক্ষণ পর ভেতরে তার অচেতন হয়ে পড়ার শব্দ শুনে তাকে উদ্ধার করতে নামেন জাফর। এরপর তিনিও অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকটি ভেঙে দুজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।

ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিক মাওলানা মো. ইউসুফ পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031