শিরোনাম :
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে বাখরাবাদ গ্যাস কর্মচারী ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা পঞ্চগড়ে বজ্রপাতে একজনের মৃত্যু রছুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হযরত আলীর ইন্তেকাল কুমিল্লায় বসতবাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর-লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ময়মনসিংহ বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাব সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত পঞ্চগড়ে নদীতে ভেকু দিয়ে বালি উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে স্থানীয়দের নিয়ে বিজিবির রাতভর বিশেষ অভিযান মেসার্স মাসকুরা ট্রেডার্সের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

কুমিল্লায় বসতবাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর-লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের গজারিয়া গ্রামে বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা, ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর, লুটপাট, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি প্রতিবন্ধী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার ৪ জুন দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তারা জানান, প্রায় ২৫ বছর ধরে গজারিয়া গ্রামে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে তাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে স্থানীয় একটি পক্ষ বিভিন্নভাবে শত্রুতা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ মে বিকেলে ইসমাইল মজুমদারের নেতৃত্বে জহির, মোতালেব, আমান, শাহআলম, কামাল, বাবুল, মুস্তফা, করিম, রাসেল গাজী, রতনসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে ঘর থেকে বের করে দেয় এবং জোরপূর্বক বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির বিভিন্ন অংশ ও দোকানপাট ভাঙচুর করা হয়। পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে তারা আরও জানান, ঘটনার পর প্রশাসনের কাছে সহযোগিতা চাইলেও কোনো কার্যকর প্রতিকার পাননি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে অভিযুক্তদের হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আক্তার হোসেন, মনির হোসেন, আব্দুল কাদের ও রুজিনা বেগমসহ অন্যান্য স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031