শিরোনাম :
দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

রছুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হযরত আলীর ইন্তেকাল

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রছুলপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রছুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ হযরত আলী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ৪ জুন সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে মোঃ হযরত আলী এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেন এবং মরহুমের জন্য দোয়া কামনা করেন।
বিকেল ৫টায় তাঁর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মোঃ হযরত আলীর মৃত্যুতে রছুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031