শিরোনাম :
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ‘গ্রাফিতিতে জুলাই বিপ্লবের রাজধানী কুমিল্লা’ অ্যালবামের মোড়ক উন্মোচন টাঙ্গাইলে ‘ক্লাইমেট সামিট-২০২৬ সিজন ২’ অনুষ্ঠিত টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত বেনজীর আহমেদ টিটো ১০ বিজিবির অভিযানে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১ “আমরাই তৃতীয় রাজনৈতিক শক্তি, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না” : আসিফ মাহমুদ কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ সন্দেহভাজন আটক প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন, ধামাচাপা দেয়ার চেষ্টা মধ্যনগরে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস, ভূয়া দাঁতের চিকিৎসকের কারাদণ্ড ৩৮ ঘণ্টা খোলা আকাশের নিচে নারী শিশু সহ ১০ জন, সমাধান মেলেনি পতাকা বৈঠকেও
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

মধ্যনগরে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস, ভূয়া দাঁতের চিকিৎসকের কারাদণ্ড

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই অভিযানে এক মোটরসাইকেল চালক এবং দুই ব্যক্তিকে বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার ৬ জুন বিকেলে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ-এর নেতৃত্বে মধ্যনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাজারের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়দের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশের ওপর কারেন্ট জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান চলাকালে হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় শাকিল মিয়া নামে এক মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও বিধিবিধান প্রতিপালনে অনিয়মের অভিযোগে ‘সাকিব ডেন্টাল কেয়ার’-এর মালিক মো. মোখশেদ আলমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ভুয়া ডেন্টাল চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে মো. সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে পরিচালিত এ অভিযানে পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আইনগত কার্যক্রম তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আইনগত কার্যক্রম তদারকিতে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031