ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১০ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেসমিন জুঁই : আজ ১০ জুন বুধবার বেলা ১০:০০ টায় যথারীতি জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অধ্যক্ষ সেলিম মিয়ার সভাপতিত্বে শুরু হয়। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া সভাপতির বক্তব্যে বলেন অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে খরচ হবে এটা অন্যায়। তিনি বলেন আজকের মাধ্যে কারিগরী ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে আগামীকাল ১১ জুন বৃহস্পতিবার বেলা ১১:৩০ টায় শিক্ষা মন্ত্রনালয় অভিমূখে পদযাত্রা কর্মসূচী করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমটির অন্যতম সদস্য জনাব এডভোকেট রফিক শিকদার বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি। বিধায় তাদের প্রতি জনগনের প্রত্যাশাও বেশি।তিনি সরকারের নিকট অবিলম্বে দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম এর সভাপতি এডভোকেট শাহনাজ আকতার রানু বলেন, বেতনহীন নন এমপিও শিক্ষকরা ফুটপাতে বসে থাকবে এটা বিরাট রাষ্ট্রীয় লজ্জা।

বিশেষ অতিথীর কারিগরি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ বলেন আমরা নন এমপিও শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। তিনি সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভূক্তির আহবান জনান।

কারিগরি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক গাজি হারুন অর রশিদ দ্রুত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্তির দাবী জানান।

নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী বলেন আমরা ২০-২৫ বছর যাবত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার হয়েছি। বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈষম্য দূর করে দ্রুত সময়ে এমপিওভুক্ত করা হোক।

সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক বলেন বিএনপি সবসময়ই শিক্ষা বান্ধব। দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।

সমন্বয়ক আবতাবুল আলম বলেন দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালাতে হবে।

সমন্বয়ক প্রভাষক মোঃ মোবারক হোসেন বলেন কারিগরী ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি দ্রুত দেয়ার অনুরোধ করছ।

সমন্বয়ক অধ্যক্ষ আব্দস সালাম এর সঞ্চালনায় লাগাতার অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সমন্বয়ক অধ্যক্ষ আবতাবুল আলম, সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাবুল, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ মিজানুল হক মামুন, সমন্বয়ক প্রভাষক হাবিবুল্লাহ সহ সারাদেশ থেকে আসা জেলা ও উপজেলার নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :