ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

৩-৪ শত কোটি টাকা বরাদ্দ দেয়া কি খুব কঠিন? আসলে সদিচ্ছার অভাব : রাজেকুজ্জামান রতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:১১ অপরাহ্ণ, বুধবার, ১০ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেসমিন জুই : মঙ্গলবার বেলা ১০ টায় যথারীতি জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অধ্যক্ষ সেলিম মিয়ার সভাপতিত্বে শুরু হয়।

প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া সভাপতির বক্তব্যে বলেন, অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে খরচ হবে এটা অন্যায়। তিনি বলেন, ১০ মধ্যে কারিগরী ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে ১১ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয় অভিমূখে পদযাত্রা কর্মসূচীর ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাসদ এর সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, নয় লক্ষ কোটি টাকারও বেশি বাজেটে নন এমপিও শিক্ষকদের জন্য ৩/৪ শত কোটি টাকা বরাদ্দ দেয়া কি খুব কঠিন? আসলে সদিচ্ছার অভাব। তিনি সরকারের নিকট অবিলম্বে দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির আহবান জানান।

নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী বলেন, আমরা ২০-২৫ বছর যাবত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার হয়েছি। বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈষম্য দূর করে দ্রুত সময়ে এমপিওভুক্ত করা হোক।

সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক বলেন, বর্তমান সরকার আমাদের সরকার। আমরা বিএনপি সমর্থক হওয়ার কারণেই দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছি। এখন সময় এসেছে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধাণ করতে চাই। আশা করছি আমাদের এমপিওভুক্তির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিবেন।

সমন্বয়ক প্রভাষক মোঃ মোবারক হোসেন বলেন, আমাদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বিগত সরকার এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরি করেছিল, কাজেই কোনো সমস্য নেই এমপিও ঘোষণা দিন পাশাপাশি কারিগরী ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি দেয়ার অনুরোধ করছি।

সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ বলেন, আমরা ২০ থেকে ২৫ বছর ধরে চাকরি করে আসছি কিন্তু কোন বেতন-ভাতা পাই না, আমার মনে হয় এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সুতরাং আমাদের এ ন্যায্য দাবি সরকার অতিদ্রুত মেনে নিয়ে এমপিওভুক্তির ব্যবস্থা করবেন এই প্রত্যাশা করি।

সমন্বয়ক জাহিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়ক অধ্যক্ষ আবতাবুল আলম, সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাবুল, প্রভাষক মোঃ গোলাম মোস্তফাসহ, সমন্বয়ক প্রভাষক হাবিবুল্লাহ সহ সারাদেশ থেকে আসা জেলা ও উপজেলার নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :